ঢাকা | বঙ্গাব্দ

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সিনিয়র সদস্য খাজা শাকিল আহমদের সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত সিনিয়র সদস্য জনাব খাজা শাকিল আহমদের সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ আগস্ট, ২০২৫
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সিনিয়র সদস্য খাজা শাকিল আহমদের সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল সংগৃহীত

স্বনামধন্য সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর আয়োজনে শুক্রবার (৮ আগস্ট) স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত সিনিয়র সদস্য শাকিল আহমেদ এর সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 



জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব খাজা শাকিল আহমেদ বেশকিছুদিন হলো অসুস্থ হয়ে সিলেট হাসপাতালে ভর্তি রয়েছেন।তারই আরোগ্য কামনায় আজ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিলো।




এতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জুলাইবিপ্লব ২৪ সংবাদ পত্রের উপদেষ্টা জনাব জামাল উদ্দিন বেলাল সাহেব।


আরও উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির সদস্য মাসুম মিয়া, কার্যনিবাহী পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, কার্যনিবাহী সদস্য আরিফুল ইসলাম তামিম, সদস্য আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, আল আমিন, রাফি তালুকদার, সাহেব আলী প্রমুখ।


thebgbd.com/AR