ঢাকা | বঙ্গাব্দ

গাজা দখলের পরিকল্পনায় সৌদির নিন্দা

ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তের সবচেয়ে কঠোর ও জোরালো ভাষায় নিন্দা জানায় সৌদি আরব।
  • অনলাইন ডেস্ক | ০৯ আগস্ট, ২০২৫
গাজা দখলের পরিকল্পনায় সৌদির নিন্দা বিধ্বস্ত গাজা।

সৌদি আরব শুক্রবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং অবরুদ্ধ এই অঞ্চলে ফিলিস্তিনিদের ‘অনাহারে রাখা’ ও ‘জাতিগত নিধনের’ তীব্র নিন্দা জানিয়েছে।


রিয়াদ থেকে এএফপি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তের সবচেয়ে কঠোর ও জোরালো ভাষায় নিন্দা জানায়। বিবৃতিতে আরো বলা হয়, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাওয়ার জন্যও আমরা তীব্র নিন্দা জানাই।


সূত্র: এএফপি


এসজেড