ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় নিহত ৪০০

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, এখানো উদ্ধার কাজ চলছে এবং আরও অনেক মরদেহ মাটির নিচে চাপা পড়ে আছে।
  • অনলাইন ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৫
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় নিহত ৪০০ পানি নেমে যাওয়ার পর।

পাকিস্তানে মৌসুমি ভারী বৃষ্টিপাত ও বন্যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, এখানো উদ্ধার কাজ চলছে এবং আরও অনেক মরদেহ মাটির নিচে চাপা পড়ে আছে।


ইসলামাবাদ থেকে এএফপি জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩৫৬ জনের প্রাণহানি হয়েছে। প্রদেশটি আফগানিস্তান সীমান্তবর্তী একটি পর্বতশৃঙ্গ অঞ্চল। এনডিএমএ আরও জানায়, ২৬ জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মৌসুমি বন্যায় মোট ৭০৬ জনের মৃত্যু হয়েছে। মুত্যুর এ ধারা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে।


সূত্র: এএফপি


এসজেড