ঢাকা | বঙ্গাব্দ

চীনে গেলেন সেনাপ্রধান

  • | ২১ আগস্ট, ২০২৫
চীনে গেলেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি ৷


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফায়েড পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।


সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।


thebgbd.com/NIT