আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশাধিকারে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়। শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য-নোয়েল ব্যারোঁ এ কথা বলেছেন।
কোপেনহেগেন থেকে এএফপি জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ব্যারোঁ বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কারও প্রবেশাধিকারের ক্ষেত্রে কোনও বাধা থাকা উচিত নয়।’
সূত্র: এএফপি
এসজেড