ঢাকা | বঙ্গাব্দ

এক পশলা বৃষ্টিতেই ডুবলো রাজধানীর কয়েক এলাকা, দুর্ভোগে সাধারণ মানুষ

মৌসুমি বৃষ্টির প্রভাবে মাত্র এক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট, ২০২৫
এক পশলা বৃষ্টিতেই ডুবলো রাজধানীর কয়েক এলাকা, দুর্ভোগে সাধারণ মানুষ ছবি : সংগৃহীত।

মৌসুমি বৃষ্টির প্রভাবে মাত্র এক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার (৩১ আগস্ট) হঠাৎ শুরু হওয়া এ বৃষ্টিতে ধানমন্ডি ২৭, মিরপুর, ও পুরান ঢাকার অনেক অলিগলি পানিতে ডুবে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসফেরত মানুষ ও পথচারীরা।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থান এবং এর বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়ছে।


আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।


আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।


বারবারের বৃষ্টিতে রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নগরবাসী।


thebgbd.com/NA