ঢাকা | বঙ্গাব্দ

শেরপুর সীমান্ত থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
শেরপুর সীমান্ত থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ ছবি : সংগৃহীত।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। 


পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা-পুলিশ। এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।


এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।



thebgbd.com/NA