ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১৩

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনের ওপরের তলায় হামলা চালিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
গাজায় নিহত আরও ১৩ বিধ্বস্ত গাজা।

ইসরায়েলি বাহিনী রাতভর গাজায় একটি অ্যাপার্টমেন্ট ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলায় ১৩ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। 


গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনের ওপরের তলায় হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছে।’ বাসাল আরো বলেন, ‘ইসরায়েলি হেলিকপ্টারগুলো শহরের পশ্চিমে একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে। ওই হামলায় তিন জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’


ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম নগর গাজা শহর দখলের জন্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় বোমাবর্ষণ তীব্রতর করেছে এবং বাসিন্দাদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের জন্য সতর্কতা জারি করেছে।


সূত্র: এএফপি


এসজেড