ঢাকা | বঙ্গাব্দ

৫১ বছরে রাকসু নির্বাচনে লড়ছেন শাহরিয়ার মোর্শেদ খান

শাহরিয়ার মোর্শেদ খান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
৫১ বছরে রাকসু নির্বাচনে লড়ছেন শাহরিয়ার মোর্শেদ খান ছবি : সংগৃহীত।

শাহরিয়ার মোর্শেদ খান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বয়স ৫১ বছর। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তার ৪ সন্তান রয়েছে। তার মেয়ের স্বামীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সে পড়াশোনা করেন। ২০২০-২০২১ শিক্ষবর্ষে তিনি পরীক্ষা দিয়ে রাবিতে ভর্তি হন।


তিনি জানান, নির্বাচিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য তিনি কাজ করতে চান। ভোটারদের প্রতি আহ্বান জানান, তাকে ভোট দেওয়ার জন্য। 


এক সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে তখন পড়াশোনা শেষ করতে পারেননি। 


সবচেয়ে বয়স্ক প্রার্থী শাহরিয়ার রাকসুর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


thebgbd.com/NA