ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর ফাইল ছবি

মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই হামলা চালানো হয়।

একপর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন তারা। হামলার আধাঘণ্টা পর পুলিশ এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের ওপর জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে উত্তেজিত জনতা আরো বেপরোয়া হয়ে উঠছে। পরবর্তীতে ধীরে ধরে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ।

এর আগে, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

thebgbd.com/NIT