ঢাকা | বঙ্গাব্দ

আরও জিম্মি মারা যেতে পারে

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘যা শুনেছি, তাতে মনে হচ্ছে সম্প্রতি আরও কিছু জিম্মি মারা যেতে পারে।’
  • অনলাইন ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
আরও জিম্মি মারা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আরও কিছু ইসরায়েলি জিম্মি মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন। শুক্রবার তিনি বলেন, ইসরায়েলের নতুন হামলার মধ্যেও জিম্মিদের বিষয়ে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে ‘গভীর আলোচনায়’ আছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


ইসরায়েলের কট্টর মিত্র ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘যা শুনেছি, তাতে মনে হচ্ছে সম্প্রতি আরও কিছু জিম্মি মারা যেতে পারে। আশা করি আমার ধারণা ভুল, তবে এই মুহূর্তে ৩০টিরও বেশি লাশ নিয়ে আলোচনা চলছে।’


ট্রাম্প এক পর্যায়ে বলেন, ‘প্রায় ৩৮ জন মৃত ব্যক্তিদের সবাই যুবক ও সুন্দর।’ এরপর তিনি সংখ্যাটি প্রথমে ২০ এবং পরে ৩০ বলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছি।’


হামাসের হাতে থাকা জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, এখনই তাদের সবাইকে মুক্তি দিন, তাহলে তাদের জন্য অনেক ভালো কিছু হবে। কিন্তু যদি আপনারা তাদের সবাইকে মুক্তি না দেন, তাহলে পরিস্থিতি কঠিন ও ভয়াবহ হবে।’


সূত্র: এএফপি


এসজেড