ঢাকা | বঙ্গাব্দ

সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫১ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন আট কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫১ কোটি ডলার ফাইল ছবি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৬১ কোটি টাকা। রোববার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন আট কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। যা আগের বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল আট কোটি এক লাখ ৩৭ হাজার ডলার। আবার গত আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি সাত লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার।


এ হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগেস্টর তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে।


তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বরের ছয় দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।


বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।


thebgbd.com/NIT