ঢাকা | বঙ্গাব্দ

কোরিয়ার কর্মীদের ফেরা বিলম্বিত

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্কিন পক্ষের পরিস্থিতির কারণে’ বিলম্ব হচ্ছে।’
  • অনলাইন ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
কোরিয়ার কর্মীদের ফেরা বিলম্বিত কোরিয়ান এয়ারলাইন্সের বিমান।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অভিবাসন অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন কর্মীর দেশে ফেরা বিলম্বিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্কিন পক্ষের পরিস্থিতির কারণে’ বিলম্ব হচ্ছে। কর্মীদের তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার জন্য তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।


সূত্র: এএফপি


এসজেড