ঢাকা | বঙ্গাব্দ

আমিরাতে ইসরায়েলি দূতকে তলব

ইসরায়েলি উপ-রাষ্ট্রদূত ডেভিড ওহাদ হোরসান্ডি’কে তলব করে কাতারে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
  • অনলাইন ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০২৫
আমিরাতে ইসরায়েলি দূতকে তলব ইসরায়েল।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, প্রতিবেশী দেশ কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি হামলার আনুষ্ঠানিক নিন্দা জানাতে আজ শুক্রবার আবুধাবিতে ইসরায়েলের উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলি উপ-রাষ্ট্রদূত ডেভিড ওহাদ হোরসান্ডি’কে তলব করে কাতারে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিদ্বেষপূর্ণ বক্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।


সূত্র: এএফপি


এসজেড