ঢাকা | বঙ্গাব্দ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

মামলাটি ফ্লোরিডায় আনা হচ্ছে— উল্লেখ করে ট্রাম্প তার সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্মে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
  • অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের ‘নিন্দা ও মানহানির মামলা’ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার সামাজিক গণমাধ্যমে এ কথা বলেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


মামলাটি ফ্লোরিডায় আনা হচ্ছে— উল্লেখ করে তিনি তার সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্ম  ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার ও আমাকে অপমান করার অনুমতি দেওয়া হয়েছে এবং এখনই তা বন্ধ হয়ে যাবে!’


সূত্র: এএফপি


এসজেড