কাতার হামাসকে অর্থায়ন করে বলে অভিযোগ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে কাতারে হামাস কর্মকর্তাদের ওপর হামলাটিকে যৌক্তিক বলেছেন।
মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, উপসাগরীয় রাষ্ট্রটির (কাতার) সঙ্গে এই গ্রুপের (হামাস) সম্পর্ক রয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কাতার হামাসের সঙ্গে যুক্ত। তারা হামাসকে আশ্রয় দেয় ও গ্রুপটিকে অর্থায়ন করে। আর সেজন্য কাতারে ইসরায়েলের হামলাটি সম্পূর্ণরূপে ন্যায্য ছিল বলে দাবি করেছেন তিনি।
দোহায় হামাসের বৈঠকে হওয়া এই হামলা ছিল কাতারে ইসরায়েলের প্রথম এমন ধরনের হামলা। ভয়াবহ ওই হামলায় বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। কিন্তু যে শীর্ষ হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়, তাদের কেউ এই হামলায় নিহত হননি।
কাতারের সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। কাতার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমোদনক্রমে কাতার হামাস-নিয়ন্ত্রিত গাজায় লাখ লাখ ডলার নগদ অর্থ ও সহায়তা পাঠায়।
সূত্র: এএফপি
এসজেড