ঢাকা | বঙ্গাব্দ

কমেছে সব সবজির দাম, মুরগির মাংসেও স্বস্তি

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
কমেছে সব সবজির দাম, মুরগির মাংসেও স্বস্তি ফাইল ছবি

স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, পটল, ঢেঁড়শ, কাকরোল, করলার প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।


তবে দাম বেড়েছে কাঁচামরিচ ও শসার। সপ্তাহ ব্যবধানে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে কাচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।


দাম কমেছে মুরগীরও। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগীর দাম।

 

এদিকে, দাম অপরিবর্তিত রয়েছে ইলিশ মাছের। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ টাকায়।


আজকের বাজারদর

 


মসুর ডাল (চিকন)- ১৬০/-

ডাল (মোটা)- ১০০/-

কাচামরিচ- ১৬০/-

টমোটো- ১০০/-

আলু- ২৫/-

পটল- ৫০/-

শসা- ৮০/-

পেঁপে-৩০/-

করলা-৫০/-

ঢেঁড়শ- ৬০/-

কাকরোল-৫০/-

গাজর-১০০/-

ডিমের দাম (ডজন প্রতি)- ১৪০ (লাল) (১০টাকা বেড়েছে), ১২৫ (সাদা) (৫ টাকা বেড়েছে)।

ব্রয়লার মুরগি-১৭০ (১০ টাকা কমেছে)

সোনালি মুরগি- ২৮০ (১০ টাকা কমেছে)

ইলিশ মাছের দাম- (১ কেজি) ২১০০-২২০০, (৮০০ গ্রাম) ১৮০০ (দাম অপরিবর্তিত)


thebgbd.com/NIT