ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘে ভাষণ দেবেন আব্বাস

সাধারণ পরিষদে বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘে ভাষণ দেবেন আব্বাস মাহমুদ আব্বাস

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস বৃহস্পতিবার জাতিসংঘে ভার্চুয়ালি ভাষণ দেবেন। পশ্চিম তীরে ইসরাইলি দখল বন্ধ করার চেষ্টা করা হবে কি-না, তা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। 


ফ্রান্সের নেতৃত্বে এক বিশেষ শীর্ষ সম্মেলনের তিন দিন পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৮৯ বছর বয়সী প্রবীণ এই প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ওই সম্মেলনে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়ভাবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করেছে এবং অত্যন্ত অস্বাভাবিকভাবে বিশ্ব নেতাদের বার্ষিক এই সমাবেশে আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের নিউ ইয়র্কে সফরে নিষেধাজ্ঞা জারি করে।


জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাধারণ পরিষদে বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।


সূত্র: এএফপি


এসজেড