ঢাকা | বঙ্গাব্দ

কমলো স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
কমলো স্বর্ণের দাম ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা কমেছে।


নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় বেচাকেনা হয়েছে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩১ হাজার ৪৫ টাকা।


স্বর্ণের দাম দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।


thebgbd.com/NIT