ঢাকা | বঙ্গাব্দ

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র দুর্গোৎসব উপলক্ষে এ বছর টানা চারদিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি ছবি : সংগৃহীত।

সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র দুর্গোৎসব উপলক্ষে এ বছর টানা চারদিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।


সে হিসেবে আগামী বুধবার (১ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর বিজয়া দশমীর দিন সরকারি ছুটি। পরদিন শুক্রবার এবং শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১-৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।


এ দিকে চলতি বছর শেষ হতে এখনো বাকি তিনমাস দুই দিন। নির্ধারিত এই সময়ের মধ্যে চাকরিজীবীদের জন্য আরও বেশ কয়েকটি ছুটি অবশিষ্ট রয়েছে।


২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি রয়েছে, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর)।

 


উল্লেখ্য, চলতি বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন।



এছাড়া ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। গত ৫-১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।


thebgbd.com/NA