ঢাকা | বঙ্গাব্দ

১৮ কেজি ‘কালা পোপা’ মাছ বিক্রি ৯৫ হাজার টাকায়

  • নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ কেজি ‘কালা পোপা’ মাছ বিক্রি ৯৫ হাজার টাকায় ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনে সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কালা পোপা মাছ। মাছটির জন্য প্রথমে ১ লাখ টাকা দাম চাওয়া হয়েছিল, তবে পরে এটি ৯৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।


রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টমার্টিনের নিকটস্থ সাগরে আব্দুল মোনাফের মালিকানাধীন ট্রলারের জেলে মাছটি ধরেন।


ট্রলার মালিক আব্দুল মোনাফ জানান, আমার ট্রলারে জেলেরা সাগরে জাল ফেলে মাছ শিকার করছিল। এ সময় অন্যান্য মাছের পাশাপাশি বড় আকারের একটি কালা পোপা মাছ ধরা পড়ে; যার পরিমাপ বা ওজন করলে ১৮ কেজি হয়। 


তিনি আরও জানান, মাছটি সেন্টমার্টিন বাজারে ১ লাখ টাকা দাম হাঁকিয়েছিলাম। পরে তা ৯৫ হাজার টাকায় বিক্রি করি। যেটি স্থানীয় মাছ ব্যবসায়ীরা কিনে নেন। 


টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বড় কালা পোপা মাছ খেতে যেমন সুস্বাদু, তার দামও বেশি। মাছটির বায়ু থলি সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয় বলে দাম বেশি হয়ে থাকে।


thebgbd.com/NIT