ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ অক্টোবর, ২০২৫
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ছবি : সংগৃহীত।

ঢাকার সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই কারখানায় আগুন লাগে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।


জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, দুপুর ১২টার পর আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 


thebgbd.com/NA