ঢাকা | বঙ্গাব্দ

হুথিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটক

জাতিসংঘ মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হুথি কর্তৃপক্ষ হাতে আটক হওয়া মোট জাতিসংঘের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
  • অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর, ২০২৫
হুথিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটক আন্তোনিও গুতেরেস

ইয়েমেনে হুথি বিদ্রোহীরা জাতিসংঘের আরও নয়জন কর্মীকে আটক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার সংস্থার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন। হুথি নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের সম্পদ ও স্থাপনাগুলো জব্দ করার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, হুথি ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ সম্প্রতি আরও নয়জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। যার ফলে ২০২১ সাল থেকে আটক হওয়া মোট জাতিসংঘের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।


সূত্র: এএফপি


এসজেড