ঢাকা | বঙ্গাব্দ

গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে মার্কিন সহায়তা

ইসরায়েল ও হামাস মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হওয়ার পর ট্রাম্প একথা বলেন।
  • অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২৫
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে মার্কিন সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এবং এটিকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। ইসরায়েল ও হামাস মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হওয়ার পর তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমরা তাদের মধ্যকার আলোচনাকে সফল করতে এবং অঞ্চলটিকে শান্তিপূর্ণ রাখতে সহায়তা করব।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।


সূত্র: এএফপি


এসজেড