ঢাকা | বঙ্গাব্দ

মাদাগাস্কারে ‘ক্ষমতা দখলের অবৈধ চেষ্টা’ চলছে

রাজধানীতে সরকারবিরোধী বিক্ষোভকারীর সঙ্গে সেনাদের একটি দল যোগদানের একদিন পর রোববার প্রেসিডেন্ট এ কথা বলেন।
  • অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর, ২০২৫
মাদাগাস্কারে ‘ক্ষমতা দখলের অবৈধ চেষ্টা’ চলছে আন্দ্রে রাজোয়েলিনা

মাদাগাস্কারে ‘অবৈধভাবে ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা’ চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। রাজধানী আন্তানানারিভোতে কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীর সঙ্গে সেনাদের একটি দল যোগদানের একদিন পর রোববার তিনি এ কথা বলেন। আন্তানানারিভো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


রাজোয়েলিনা এক বিবৃতিতে বলেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চান বর্তমানে জাতীয় ভূখণ্ডে সংবিধান ও গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে গিয়ে অবৈধ ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।’


সূত্র: এএফপি


এসজেড