ঢাকা | বঙ্গাব্দ

সরকার বদলালো তিন মন্ত্রণালয়ের তিন সচিব

  • নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর, ২০২৫
সরকার বদলালো তিন মন্ত্রণালয়ের তিন সচিব ফাইল ছবি

সরকার রোববার (১২ অক্টোবর) তিনটি মন্ত্রণালয়ের তিন সচিবের বদলি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।


আরো দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে—বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পাশাপাশি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।


বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


thebgbd.com/NIT