ঢাকা | বঙ্গাব্দ

সব মৃত জিম্মির মরদেহ সোমবার ফিরবে না

প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র জানান, সোমবারের বিনিময় প্রক্রিয়ায় যেসব জিম্মির মরদেহ ফেরত পাওয়া যাবে না।
  • অনলাইন ডেস্ক | ১৩ অক্টোবর, ২০২৫
সব মৃত জিম্মির মরদেহ সোমবার ফিরবে না মুক্তি পাওয়া এক জিম্মি

ইসরায়েলি এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত সব জিম্মির মরদেহ সোমবার ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। 


রোববার রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমরা ধারণা করছি সব নিহত জিম্মির মরদেহ আগামীকাল ফিরিয়ে আনা সম্ভব হবে না।’ এর আগে, প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, সোমবারের বিনিময় প্রক্রিয়ায় যেসব জিম্মির মরদেহ ফেরত পাওয়া যাবে না, তাদের সন্ধানে একটি ‘আন্তর্জাতিক সংস্থা’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড