ঢাকা | বঙ্গাব্দ

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এ সরকারের সময়ই হবে: আইন উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০২৫
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এ সরকারের সময়ই হবে: আইন উপদেষ্টা ফাইল ছবি

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  


জামিনের পর হয়রানি নিরসনে বুধবার থেকে জামিননামা অনলাইনে দেয়া হবেও বলে জানান আইন উপদেষ্টা।

 

 আইন উপদেষ্টা আরও বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।

 

তিনি আরও বলেন, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।


thebgbd.com/NIT