ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষক জয় কুমার দাসের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিশ্বজিৎ চত্বরে বিক্ষোভ

গাজীপুরের মৌচাকে হিন্দু ধর্মালম্বী জয় কুমার দাস এবং তারা সহযোগীদের দ্বারা মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ অক্টোবর, ২০২৫
ধর্ষক জয় কুমার দাসের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিশ্বজিৎ চত্বরে বিক্ষোভ ফাইল ছবি


আজ শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা।


এসময় তারা 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের শাস্তি চাই', 'ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবেনা', ' গাজীপুরে ধর্ষণ কেনো, প্রশাসন জবাব দে', 'আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই', স্লোগানে স্লোগানে মুখরিত করে।


বিক্ষোভ মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, গাজীপুরে ধর্ষণ হয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরব। প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব ইন্টেরিম সরকারের। আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই। প্রয়োজনে ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এদের নিকৃষ্ট কাজ বন্ধ করতে।


গাজীপুরের বাসিন্দা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামাসুল ইসলাম বলেন, গাজীপুরের ঘটনায় পুলিশ ৫০০০ হাজার টাকা ঘুষ নেয়, উল্টো পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। ভুক্তভোগী পরিবারকে প্রেশারাইজ করেছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই, সঠিক ও সুষ্ঠু বিচার চাই।


ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, গাজীপুরে অত্যন্ত নির্মম একটা ঘটনা ঘটেছে। বরাবর মতো রাষ্ট্র যন্ত্র, সরকার উদাসীন। ইন্টেরিম সরকারের আমলে প্রায় চার শতাধিক শিশু ধর্ষণ, নিপীড়নের শিকার হয়েছে। যে আশা ভরসা নিয়ে বসিয়েছি, তারা অনেক দূরে। আজকের ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনারা জনগণের সরকার হতে পারেন নাই। আপনারা ধর্ষকের সরকার হয়েছেন। সরকারের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে এর ফাঁসির ব্যবস্থা করা হোক।


শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, গাজীপুরের এই নিকৃষ্ট ঘটনা সভ্য সমাজ মেনে নিতে পারেনা। আমরা এর আগে চট্টগ্রাম প্রকাশ্য দিবালোকে আইনজীবীকে কুপিয়ে হত্যা করতে দেখেছি। দেশে যখন কোনো সাধারণ ঘটনা ঘটে সুশীল সমাজ, মিডিয়া পাড়া তখন হইচই ফেলে দেয়। কিন্তু যখন মাদ্রাসার শিক্ষার্থী নির্যাতিত হয়, মসজিদের ইমাম নির্যাতনের শিকার হয়, মুসলিম নারী ধর্ষিত হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। আপনাদের বলবো এই সুশীলতা বন্ধ করেন। ধর্ষকের শাস্তি হিসেবে আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই। 


এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক হয়ে বিশ্বজিৎ চত্বরে সমবেত হয় এবং বক্তব্য প্রদান করে।


thebgbd.com/BYB