ঢাকা | বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ডিএমপির ৪৫৮১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যের ঘটনায় গত তিন দিনে মোট ৪ হাজার ৫৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর, ২০২৫
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ডিএমপির ৪৫৮১ মামলা ছবি : সংগৃহীত।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যের ঘটনায় গত তিন দিনে মোট ৪ হাজার ৫৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এতে বলা হয়, গত বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭২০টি মামলা, ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অভিযান চালিয়ে ২ হাজার ৮টি মামলা, ৩৪০টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

এবং শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫৩টি মামলা, ২০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৯টি গাড়ি রেকার করেছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

thebgbd.com/NA