ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

শুক্রবার গভীর রাতে ৩০ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।
  • অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর, ২০২৫
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ দুর্ঘটনাকবলিত বাস।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ আজ শনিবার  এ তথ্য জানিয়েছে। খবর সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপির।


পুলিশ এক বিবৃতিতে জানায়, শুক্রবার গভীর রাতে ৩০ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।


সূত্র: এএফপি


এসজেড