ঢাকা | বঙ্গাব্দ

ল্যুভরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সেপ্টেম্বর মাসে দু’টি জাদুঘরে চুরির ঘটনা ঘটার পর এই চুরির ঘটনায় ফরাসি জাদুঘরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
  • অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর, ২০২৫
ল্যুভরে নিরাপত্তা জোরদারের নির্দেশ ল্যুভর জাদুঘর।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ ল্যুভর জাদুঘরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। ভয়াবহ চুরির কয়েকদিন পর প্যারিসের জাদুঘরটি আবার খুলে দেওয়া হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বিশ্ববিখ্যাত জাদুঘর থেকে চোরেরা কীভাবে আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরোর গয়না চুরি করেছে, তা ব্যাখ্যা করার জন্য জাদুঘরের পরিচালক সিনেটরদের তিরস্কারের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগেই এটির দরজা পুনরায় খুলে দেওয়া হয়। তবে, গত মাসে দু’টি জাদুঘরে চুরির ঘটনা ঘটার পর এই চুরির ঘটনায় ফরাসি জাদুঘরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


আজ মন্ত্রিসভার এক বৈঠকে ম্যাক্রোঁ ল্যুভর জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত জোরদার করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ স্থানীয় সাংবাদিকদের জানান, তদন্ত চলছে। ১০০ জনেরও বেশি তদন্তকারী ঘটনাটি তদন্ত করে দেখছেন।


সূত্র: এএফপি


এসজেড