ঢাকা | বঙ্গাব্দ

অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্প

বহু বছর অস্বীকার করার পর, উত্তর কোরিয়া ২০০২ সালে স্বীকার করে, তারা ১৩ জন জাপানিকে অপহরণ করার জন্য এজেন্ট পাঠায়।
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্প অপহৃতদের পরিবারের সঙ্গে ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি বলেন, যখন থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পেতে সাহায্য চেয়েছে, তখন থেকেই ‘সব সময় যুক্তরাষ্ট্র তাদের পাশে ছিল’। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


বহু বছর ধরে ঘটনাটিকে অস্বীকার করার পর, উত্তর কোরিয়া ২০০২ সালে স্বীকার করেছে, তারা ১৩ জন জাপানিকে অপহরণ করার জন্য এজেন্ট পাঠায়। এই এজেন্টদের জাপানি ভাষা ও রীতিনীতিতে গুপ্তচরবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হয়।


ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে একটি আলোচনার আগে এমন মন্তব্য করা হলো। মার্কিন প্রেসিডেন্ট তার এশিয়া সফরের পরবর্তী পর্যায়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।


সূত্র: এএফপি


এসজেড