ঢাকা | বঙ্গাব্দ

জিনপিং-তাকাইচি বৈঠক

সানায়ে তাকাইচিকে চীনবিরোধী নেতা হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন।
  • অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর, ২০২৫
জিনপিং-তাকাইচি বৈঠক জিনপিং ও তাকাইচি।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে চীনা ও জাপানি গণমাধ্যম।


দক্ষিণ কোরিয়া থেকে এএফপি জানায়, তাকাইচিকে চীনবিরোধী নেতা হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। বৈঠক নিয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেনি।


সূত্র: এএফপি


এসজেড