ইউরোপের আরেক দেশ জার্মানীতেও ব্যাপক নিরাপত্তাহীনতায় আছেন নারীরা। জার্মান রাজনীতিবিদ, লেখিকা ও পরিবেশ কর্মী লুইসা নিউবাউয়ার, অভিবাসীদের সম্পর্কে দেশটির চ্যান্সেলরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জার্মানিতে নারীরা নিরাপদ নন। এই রাজনৈতিক কর্মী জোর দিয়ে বলেন, এই দেশে নারীরা নিরাপদ নয়, অর্ধেকেরও বেশি জার্মান নারী জনসমাগমের স্থানে নিরাপদ বোধ করেন না।
এক জনমত জরিপে দেখা গেছে. জার্মানির অর্ধেকেরও বেশি নারী পাবলিক প্লেস বা জনসমাগম হয় এমন সব স্থানেই অনিরাপদ বোধ করেন। সিভে পোলিং ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত এবং ১৮ বছর বা তার বেশি বয়সী ৫,০০০ প্রাপ্তবয়স্কদের উপর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে জার্মানির ৫৫ শতাংশ নারী বলেছেন যে তারা রাস্তাঘাট, গণপরিবহন, পার্ক, ক্লাব এবং ট্রেন স্টেশন সহ সকল জনসমাগমের স্থানে অনিরাপদ বোধ করেন।
নাইটক্লাব ও ট্রেন স্টেশনগুলোকে সবচেয়ে অনিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে জার্মানিতে।
সূত্র: এএফপি
এসজেড