ঢাকা | বঙ্গাব্দ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনে আগুন লেগে যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর, ২০২৫
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ হামলার পর তোলা ছবি।

রাশিয়া সোমবার পূর্ব ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায়  তিন ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


যুদ্ধ-পূর্ববর্তী ক্রামাটোরস্কের জনসংখ্যা প্রায় দেড় লাখ, যা দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বেসামরিক কেন্দ্রের মধ্যে একটি যা এখনও ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে। নগর পরিষদ টেলিগ্রামে এক পোস্টে  জানায়,  সোমবার সন্ধ্যায় ৩০ মিনিটের মধ্যে সাতটি ড্রোন শহরে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুসারে, এক ব্যক্তি নিহত হয়েছে। রাশিয়ার ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোতে আগুন লেগে যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত  হয়েছে।


খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে লিখেছে, সোমবার উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে  রাশিয়ার ড্রোন একটি গাড়িতে আঘাত করে, ফলে তিন ব্যক্তি আহত হয়। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রায় চার বছর পর, উভয় পক্ষই সামরিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছে। মস্কোর সেনাবাহিনী সোমবার দাবি করেছে যে তারা বিস্তৃত ফ্রন্ট লাইনের আরও তিনটি গ্রাম দখল করেছে।


সূত্র: এএফপি


এসজেড