ঢাকা | বঙ্গাব্দ

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর জীবন সদস্য মোজাম্মেল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

মোজাম্মেল হোসেন দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২৫
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর জীবন সদস্য মোজাম্মেল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। সংগৃহীত

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানীত জীবন সদস্য জনাব মোজাম্মেল হোসেনের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ১৪ নভেম্বর  ২০২৫ জগন্নাথপুরের আরএফসি রেষ্টুরেন্টে সম্পন্ন হয়েছে। 


মোজাম্মেল হোসেন দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন।


স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ও সভাপতি মাওলানা হুমায়ুন কবির।



অনুষ্ঠানের শুরুতে টিএম হিফজুল কুরআন একাডেমির ছাত্র মাহফুজুল হক জামি  পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। 



অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান।



বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী জনাব জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া,সমাজসেবক শামিম আহমদ,শাহজাহান মিয়া।


আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাছুম মিয়া,সহসভাপতি সুলেমান মিয়া,সহ সভাপতি কুহিনুর রহমান,সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাবেক সভাপতি জামাল,  মিডিয়া ব্যাক্তিত্ব জুবায়ের রহমান,ইতালি প্রবাসী শিহাব আহমদ বুলবুল।


বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আকাশ ও মিফতা উদ্দিন।


অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন মাওলানা হুমায়ুন কবির।




এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ,শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাহিম আহমদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাবাজ মিয়া,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুন্নুর,সিনিয়র সদস্য সুমন আহমদ,সিনিয়র সদস্য  সোহেল,সানি,কার্যনির্বাহি সদস্য সাহেদ চৌধুরী,সদস্য আল আমিন,নাদিম,শাহান,শামিম,আলিনুর,শাহ রাইসুল হুদা মেহেদী প্রমুখ।


thebgbd.com/AR