ঢাকা | বঙ্গাব্দ

গাজা পরিকল্পনা নিয়ে সোমবার জাতিসংঘে ভোট

মিশর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৫
গাজা পরিকল্পনা নিয়ে সোমবার জাতিসংঘে ভোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার ভোটাভুটি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র।


ইসরায়েল ও হামাসের মধ্যে চলা দুই বছরের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতিকে অনুসরণ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেওয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড