ঢাকা | বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০২৫
সীতাকুণ্ডে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন ফাইল ছবি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের। এতে আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।


তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


জানা গেছে, যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।


আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


thebgbd.com/NIT