ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এই হামলাগুলো সবচেয়ে মারাত্মক। যুদ্ধবিরতি সত্ত্বেও বুধবারের হামলাটি হয়।
  • অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭ হামলার পর তোলা ছবি।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বুধবার ২৭ জন নিহত হয়েছে। উপত্যকার কর্মকর্তারা এ তথ্য জানান। ইসরায়েল ও হামাস পরস্পরকে  ফিলিস্তিনি অঞ্চলে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এই হামলাগুলো সবচেয়ে মারাত্মক। প্রায় এক বছর ধরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘোষণা দেওয়ার পর বুধবারের হামলাটি হয়।


এএফপি’র সঙ্গে যোগাযোগ করে দু’টি হাসপাতাল ও হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ভূখণ্ডের নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বুধবার উত্তরে গাজা সিটিতে ১৬ জন ও দক্ষিণে খান ইউনিস এলাকায় ১৩ জন নিহত হয়েছে। ।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন’ করে দক্ষিণে সেনাদের তৎপরতা চালানোর একটি এলাকায় হামাস গুলি চালানোর পর তারা হামাসের ওপর পাল্টা হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে ও এই হামলাগুলো যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে  উল্লেখ করে একে ‘বিপজ্জনক বৃদ্ধি’ আখ্যায়িত করে এর নিন্দা  জানিয়েছে। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও এসব হামলা চলমান রয়েছে। 


সূত্র: এএফপি


এসজেড