ঢাকা | বঙ্গাব্দ

যেসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সকল প্রকার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০২৫
যেসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক ছবি : সংগৃহীত।

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সকল প্রকার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২০ নভেম্বর কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস হতে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ চালানসহ তৎসংশ্লিষ্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সকল সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

thebgbd.com/NA