ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় ৬ সংস্থার ফ্লাইট বাতিল

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৫
ভেনিজুয়েলায় ৬ সংস্থার ফ্লাইট বাতিল ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলায় মার্কিন বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ‘বর্ধিত সামরিক তৎপরতা’র ঝুঁকি সম্পর্কে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করার পর শনিবার ছয়টি বিমান সংস্থা ভেনেজুয়েলায় তাদের ফ্লাইট বাতিল করেছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ভেনিজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের (এএলএভি) সভাপতি মারিসেলা ডি লোইজা বলেছেন, স্পেনের আইবেরিয়া, পর্তুগালের টিএপি, চিলির ল্যাটাম, কলম্বিয়ার আভিয়ানকা, ব্রাজিলের জিওএল এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান দেশটিতে তাদের ফ্লাইট স্থগিত করেছে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি ফ্লাইট কতক্ষণ স্থগিত থাকবে।


পানামার কোপা এয়ারলাইন্স, স্পেনের এয়ার ইউরোপা এবং প্লাসআল্ট্রা, টার্কিশ এয়ারলাইন্স এবং ভেনেজুয়েলার লেজার আপাতত ফ্লাইট পরিচালনা চালিয়ে যাচ্ছে। শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে। 


কারণ, সেখানে নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই সতর্কতার মূল কারণ হলো ভেনেজুয়েলা ও এর আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং সামরিক কার্যকলাপ বৃদ্ধি, যা বিমানের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমান সংস্থাগুলোকে এই পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড