পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে।
বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড।
অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে টাইগাররা।
তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের।
প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের সিরিজে ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্তর দল।
thebgbd.com/NA