ঢাকা | বঙ্গাব্দ

পরিকল্পনায় ইইউ’র ভূমিকার প্রতিফলন হতে হবে

শান্তি পরিকল্পনা প্রথমত হত্যাযজ্ঞ বন্ধ করবে এবং যুদ্ধের অবসান ঘটাবে, একই সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের বীজ বপন করবে না।
  • অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৫
পরিকল্পনায় ইইউ’র ভূমিকার প্রতিফলন হতে হবে উরসুলা ভন ডার লিয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রোববার বলেছেন, ইউক্রেনের শান্তি পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই ‘সম্পূর্ণভাবে প্রতিফলিত’ হতে হবে। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


এক বিবৃতিতে ফন ডার লায়েন বলেন, যেকোনো বিশ্বাসযোগ্য ও টেকসই শান্তি পরিকল্পনা প্রথমত হত্যাযজ্ঞ বন্ধ করবে এবং যুদ্ধের অবসান ঘটাবে, একই সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের বীজ বপন করবে না। ইউক্রেনকে অবশ্যই নিজের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা ও সার্বভৌম অধিকার থাকতে হবে। তারা একটি ইউরোপীয় ভাগ্য বেছে নিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড