ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

সিমেউলু দ্বীপে স্থানীয় সময় সকাল ১১টা ৫৬মিনিটে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায় ভূমিকম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলের একটি দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।


ইউএসজিএস জানিয়েছে, সিমেউলু দ্বীপে স্থানীয় সময় সকাল ১১টা ৫৬মিনিটে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে।


সূত্র: এএফপি


এসজেড