হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে গত সপ্তাহের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। সোমবার পুলিশ এতথ্য জানিয়েছে। হংকং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র তসাং শুক-ইন বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত নিশ্চিত মৃতের সংখ্যা ১৫১ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।’
সূত্র: এএফপি
এসজেড