ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৬০৭

নিখোঁজ থাকা আরও ২১৪ জনের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।
  • অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০২৫
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৬০৭ বন্যার ছবি।

 শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার ৬০৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ থাকা আরও ২১৪ জনের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, সাইক্লোন দিতওয়া’র প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দ্বীপ রাষ্ট্রটির ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড