ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে দেখা যায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা।
thebgbd.com/NIT