ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনও রয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন অ্যান্থনি আলবানিজ।

সিডনির সমুদ্র সৈকতে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার একদিন পর সোমবার ‘আরও কঠোর বন্দুক আইন’-এর প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সিডনি থেকে এএফপি এ খবর জানায়।


প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনও রয়েছে।’ পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীদের মধ্যে একজন ছয়টি আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেয়েছে।


সূত্র: এএফপি


এসজেড