সিঙ্গাপুরে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা দুইটায় এই জানাজা সম্পন্ন হবে।
যদিও প্রথমে এই জানাজার নামাজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। জানাজাকে কেন্দ্র করে সেখানে আসা সাধারণ মানুষের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
thebgbd.com/NIT